নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংগঠন কচি কন্ঠের আসর এর যশোর জেলা শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের চৌরাস্তা মোড়ের স্বচ্ছ আর্ট স্কুলে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্পাদক, কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা মুন্না। কচি কন্ঠের আসরের যশোর শাখার আহবায়ক ফারহীন আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বচ্ছ আর্ট স্কুলের পরিচালক ইশরাত শাহেদ টিপ, কচি কণ্ঠের আসরের যশোর শাখার সদস্য সচিব রাইয়াদ ফেরদৌস হামীম, সদস্য সাদিয়া সাইয়ারা ইতু, সাকিবুল ইসলাম, ধীমান আল হামী প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগে তৌসিফা রহমান সারা, ওয়াসি, তাহীমনি এবং খ বিভাগে মুশফিকা আক্তার অরিন, তাসনিয়া জাহান ও প্রাপ্তি বিশ্বাসকে ক্রেস্ট প্রদান করা হয়।