Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে অস্ত্র-গুলিসহ চিহ্নিত ৩ সন্ত্রাসী গ্রেপ্তার, জব্দ ৩ মোটরসাইকেল

এখন সময়: রবিবার, ২৩ আগস্ট , ২০২৬, ০৮:৪৯:০৪ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড় এলাকায় জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ধোপাধী গ্রামের মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮), ধোপাধী এলাকার মো. মোক্তার গাজীর ছেলে মো. জুয়েল গাজী (৩০) এবং বুইকারা গ্রামের নেছার আলী খাঁর ছেলে মো. বিল্লাল খাঁ (৩৬)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল চলিশিয়া গ্রামের ইটের সলিং সড়কে অভিযান চালায়। এ সময় প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আল আমিন শেখের প্যান্টের পেছনে গোঁজানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং তাঁর পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে মামলার অন্যতম সহযোগী মো. জুয়েল গাজীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)