Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলসারায় আনসার-ভিডিপির ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৬:২৬:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক ; ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের চৌগাছায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপের ১০ কার্যদিবসের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফুলসারা ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের এ প্রশিক্ষণের সমাপনী হয়। প্রশিক্ষণে ফুলসারা ইউনিয়নের ৬৪ জন সদস্য অংশগ্রহণ করেন। ১৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভিডিপি সদস্য-সদস্যাদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, জননিরাপত্তা, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফীল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলসারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান, চৌগাছা উপজেলা প্রশিক্ষক মাজেদুল হক ও প্রশিক্ষিকা রিজিয়া খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউনিয়ন আনসার কমান্ডার মাহাবুর রহমান, চৌগাছা উপজেলা আনসার কোম্পানি সহকারী কমান্ডার বশির উদ্দিন, ফুলসারা ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার মিঠুন গোলদার এবং ফুলসারা ইউনিয়ন দলনেত্রী নাজমা খাতুন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)