Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পলুয়ায় গরুবোঝাই আলমসাধু উল্টে ব্যবসায়ী নিহত

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৬:২৬:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় গরুবোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নুর ইসলাম (৫৬) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া খলসি বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ঝিকরগাছা উপজেলার মনোহরপুর (তেঘরি) গ্রামের মৃত হারেজ আলী মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য লাল্টুর বড় ভাই। পেশায় তিনি আলমসাধু চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম নিজের আলমসাধুতে পাঁচটি গরু নিয়ে ঝিকরগাছা থেকে চৌগাছা পশুহাটের উদ্দেশে রওনা হন। পলুয়া গ্রামের খলসি বাজারের দক্ষিণে পৌঁছে টার্নিং নেয়ার সময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আলমসাধুটি সরিয়ে নুর ইসলামের মরদেহ ও পাঁচটি গরু উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময় চৌগাছা-ঝিকরগাছা সড়কে যান চলাচল ব্যাহত হলেও দশপাখিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। মৃত্যু নিয়ে কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নুর ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)