Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেস ক্লাব যশোরে দুই দফায় সদস্য করা হলো ৩৬ জনকে, রিভিউয়ে পেলেন ১০

এখন সময়: রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৯:২২:১৮ এম

প্রেস বিজ্ঞপ্তি : প্রেস ক্লাব যশোরের আহ্বায়ক কমিটির সভা শনিবার বিকেলে প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ক্লাব আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন। নানা ধরনের আপত্তি ওঠায় সভায় দীর্ঘ আলাপ আলোচনার পর গত ২৬ আগস্টের সভার সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে সদস্য পদের জন্য সুপারিশ প্রাপ্ত দুইজনের সদস্য পদ বাতিল করা হয় এবং জমাকৃত আবেদনপত্রগুলো নতুন করে কয়েকজনের পক্ষ থেকে করা রিভিউ করে ১০ জনকে নতুন করে সদস্যপদ প্রদান করা হয়।

এর ফলে দুই দফায় সর্বমোট ৩৬ জন সাংবাদিককে প্রেস ক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদান করে আহ্বায়ক কমিটি। এছাড়া আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে ১ জন সাবেক সদস্যের সদস্যপদ ফেরত দেওয়া হয়।

সদস্যপদ প্রাপ্তরা হলেন-১. শান্তনু ইসলাম সুমিত প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক লোকসমাজ ২. মো. ফরহাদ আলী জেলা প্রতিনিধি ৭১ টিভি ৩. কবিরুল আলম দিপু ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক রানার ৪. মাসুদ রানা বাবু স্টাফ রিপোর্টার দৈনিক লোকসমাজ, ৫. আবুল কালাম আজাদ ক্যামেরা পার্সন সময় টিভি ৬. শাহ মোস্তফা হাসমী সাজু স্টাফ রিপোর্টার দৈনিক সুবর্ণভূমি ৭. মো. রাব্বি আল-আমিন ক্যামেরা পার্সন ৭১ টিভি ৮. তহমিনা বিশ্বাস স্টাফ রিপোর্টার দৈনিক গ্রামের কাগজ ৯. রিপন হোসেন চঞ্চল জেলা প্রতিনিধি এখন টিভি ১০. রতন সরকার ফটো সাংবাদিক দৈনিক নতুন সকালের বার্তা ১১. এজাজ উদ্দিন টিপু সম্পাদক দৈনিক সুবর্ণভূমি ১২. স্বপ্না দেবনাথ স্টাফ রিপোর্টার দৈনিক গ্রামের কাগজ ১৩. প্রণব কুমার দাস ডেপুটি এডিটর দৈনিক রানার ১৪. আজিজুর রহমান মশিউর জেলা প্রতিনিধি দৈনিক সংগ্রাম ১৫. জিয়াউল হক জেলা প্রতিনিধি ইন্ডিপেনডেন্ট টিভি ১৬. আল মামুন শাওন সম্পাদক ওয়ান নিউজ বিডি ১৭. সালমান হাসান যুগ্ম বার্তা সম্পাদক দৈনিক রানার ১৮. তামান্না ফারজানা খান চৌধুরী জেলা প্রতিনিধি এটিএন বাংলা ১৯. আসিফুল হাসান স্টাফ রিপোর্টার দৈনিক লোকসমাজ ২০. নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল স্টাফ রিপোর্টার দৈনিক গ্রামের কাগজ ২১. শাহারুল ইসলাম ফারদিন স্টাফ রিপোর্টার দৈনিক সুবর্ণভূমি ২২. মোহাম্মদ এম এ রাজা সিনিয়র রিপোর্টার দৈনিক সত্যপাঠ ২৩. তরিকুল ইসলাম তারেক বিশেষ প্রতিবেদক দৈনিক নতুন সকালের বার্তা ২৪. ইমরান হোসেন রাজ ক্যামেরা পার্সন চ্যানেল আই ২৫. এস এম আরিফ স্টাফ রিপোর্টার দৈনিক গ্রামের কাগজ ২৬. রায়হান সিদ্দিকী জেলা প্রতিনিধি টাইমস অব বাংলাদেশ ২৭. রোকনুজ্জামান রিপন যশোর জেলা প্রতিনিধি এস এ টিভি ২৮. ইমরান হোসেন ক্যামেরা পার্সন চ্যানেল ২৪ টিভি ২৯. কামরুজ্জামান মনি জেলা প্রতিনিধি শেয়ারবীজ ও জাতীয় অর্থনীতি ৩০. জুবায়ের আহমেদ জেলা প্রতিনিধি দীপ্ত টিভি ৩১. রাহুল রায় জেলা প্রতিনিধি মাছরাঙা টিভি ৩২. শেখ শাহিনুর রহমান সম্পাদনা সহকারী দৈনিক সুবর্ণভূমি ৩৩. শরীফ খান ক্যামেরা পার্সন ইন্ডিপেনডেন্ট টিভি ৩৪. গোলাম মোস্তফা মুন্না স্টাফ রিপোর্টার দৈনিক সুবর্ণভূমি ৩৫. আনোয়ার হোসেন জেলা প্রতিনিধি দৈনিক পাঞ্জেরী ৩৬. আব্দুর রহমান জেলা প্রতিনিধি দৈনিক আমার সংবাদ আবেদনের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে সাবেক একজন সদস্যের সদস্যপদ ফেরৎ প্রদান করা হলো ৩৭. সুলতান মাহামুদ রিপন স্টাফ রিপোর্টার দৈনিক কল্যাণ। আবেদন পত্রের সাথে দাখিলকৃত কাগজপত্র যাছাইয়ে অসঙ্গতি ও অনৈতিকতার প্রমাণ পেলে কারণদর্শানো ব্যতিরেকে ওই সদস্যের সদস্যপদ বাতিল করা হবে। আজ রোববারের মধ্যে ক্লাব তহবিলে এককালীন নগদ ৩,০০০/= ( তিন হাজার) টাকা জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে। অন্যথায় কোনো নতুন সদস্য ভোটার হতে পারবেন না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)