Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৬:২৬:৩৪ পিএম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরের ঐতিহ্যবাহী টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। মাদরাসার আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মাদরাসার হলরুমে টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসা ও অত্র এলাকার বিভিন্ন শিক্ষার্থীদের অংশ গ্রহণে হামদ, নাতে রসুল, কেরাতসহ বিভিন্ন প্রতিযোগিতা, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ, সুমহান জীবন, শিক্ষা ও ইসলামের বাণী নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়। মাদরাসার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ও স্বাগতিক বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান। সহকারী অধ্যাপক ফজলুর রহমান, প্রভাষক আবু হানিফ, সিনিয়র সহকারী মৌলভী মিজানুর রহমান, মাদরাসা শিক্ষার্থী সাদিয়া, সায়মা, ফারহানা, আছিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ এম.এম আব্দুল্লাহ, সহকারী অধ্যাপক (অব:) ফরিদ উদ্দিন, গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক হযরত আলী, ডাঃ নূর মোহাম্মদ, সহকারী শিক্ষক (অব) মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক শামছুর রহমান, বদিউজ্জামান, প্রভাষক মনিরুল ইসলাম, আকিব হোসেন, মাহবুবুল হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, রুমিচা খাতুন, শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, শোভন রেজা, অনুপ পাইন, সহকারী মৌলভী নাজমুল হোসেন, রেজোয়ান হোসেন, মাও: নজরুল ইসলাম, আব্দুল গনি, তবিবুর রহমান, আব্দুল কাদের, শিক্ষক আনোয়ারা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিজিয়া খাতুন, কর্মচারী মিজানুর রহমান. মেহেদী হাসান, খাদিজা খাতুন, সোহরাব হোসেন, মামুন হোসেনসহ মাদরাসার শিক্ষার্থীরা। শেষে মাদরাসার শিক্ষার্থীদের সফলতা ও বিশ্ব শান্তি কামনা করে মোনাজাতসহ উপস্থিত সকলের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)