Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বর্ণাঢ্য শোভাযাত্রায় সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩১:৩৫ পিএম

​সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। দিনটি উপলক্ষে ভাগবত আলোচনা, সমাবেশ ও এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারসহ পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানবজাতিকে সত্য, ন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সে কথা স্মরণ করিয়ে দিয়ে সমাজে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান অতিথিরা। ​আলোচনা সভা শেষে বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন স্তরের ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)