কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি নানা কর্মসূচী পালন করেছে। সংগঠনটির নেতাকর্মিরা বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় শহীদ নুর আলী কলেজ মাঠে বৃক্ষরোপন,বিকাল ৪ টায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি সভাপতিত্বে কালীগঞ্জ হাসপাতাল সড়কের কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদানের চিঠি বিতরন শেষে চিত্রানদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি শামছুল আলম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা মোজাম্মেল হক, কামরুল মুন্সি,যুবদল নেতা শাহাজান আলী খোকন, আশরাফুজ্জামান রনি,তাতীদলের নেতা বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।