Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ১১:৪২:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হোসেন (৩৮)হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাব্বি (২১), মারুফ (২৩) ও হাসিবুর রহমান ওরফে আছিফ (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে এএসআই আশিকুর রহমান ও এএসআই মিজানুর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে পুলিশ পাহারায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের পাশে মহাসড়কের ওপর যুবদল নেতা রুবেল হোসেনকে ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহত রুবেল হোসেনের স্ত্রী বাদী হয়ে একই দিন বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় রাব্বি (২১), মারুফ (২৩), হাসিবুর রহমান ওরফে আছিফ (১৯)সহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর থেকে এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)