Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছায় সার ডিলারের সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৬:২৬:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক : চৌগাছায় একটি চক্রের মিথ্যা অপপ্রচার, পথরোধ করে চাঁদাবাজি ও সার ছিনতাই চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার আতিকুর রহমান লেন্টু। শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে চৌগাছা বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে তার এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছে। তিনি আরও অভিযোগ করেন, চক্রটি বর্তমান নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে লিপ্ত। তারা রাস্তাঘাট থেকে বিসিআইসি অনুমোদিত সার ডিলারদের বৈধ ক্যাশ মেমো ও সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা সারবাহী গাড়ি আটকে মোটা অংকের চাঁদা দাবি করছে এবং সার ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে। সার ডিলার আতিকুর রহমান সেন্টু আশঙ্কা প্রকাশ করে বলেন, এই চক্রের অপতৎপরতা বন্ধ না হলে চৌগাছা উপজেলায় তীব্র সার সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব বন্ধে তিনি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)