Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই : এমপি গোলাম রসুল

এখন সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১৩:৫৪ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুল। তিনি বলেন, বর্তমান প্রজন্মের অবক্ষয় রোধে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং ক্ষতিকর ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত মাঠে গিয়ে খেলাধুলার চর্চা করার আহ্বান জানান তিনি। রোববার সকালে যশোরের অভয়নগরে নওয়াপাড়া ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী গোলাম মোস্তফা, সাবেক পৌর আমির মাওলানা আলতাফ হুসাইন, নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়াসামগ্রী তুলে দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)