Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ

এখন সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর , ২০২৬, ১১:১৯:৪৮ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে সংসদ সদস্যের অনুকূলে অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে কেশবপুর পৌর কার্যালয়ে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মোক্তার আলী। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী মোঃ ওজিয়ার রহমান সহ কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। ক্রীড়ার প্রসার ও তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)