Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ছেলের বক্তব্যের প্রতিবাদে পিতার পাল্টা সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৬:২৬:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : চৌগাছার ব্যবসায়ী ছেলে আতিকুর রহমান লেন্টুর করা সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তার পিতা আব্দুস সবুর। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ছেলের বিরুদ্ধে পরিবারের অর্থ-সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও সার কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে আব্দুস সবুর বলেন, আতিকুর রহমান তার পিতা, চাচা, ভাই-বোন ও চাচাতো ভাইদের ব্যবসায়িক অর্থ-সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন। এসব সম্পদ ফেরত চাইলে পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। বর্তমানে এ ধরনের মামলার সংখ্যা ১২টি বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট অর্থ-সম্পদের মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলেও জানান আব্দুস সবুর। এ ছাড়া আতিকুর রহমানের বিরুদ্ধে সার কালোবাজারির অভিযোগ তুলে আব্দুস সবুর বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে তিন দফায় ৩৭, ২৭১ ও ১৫ বস্তা সার আটক করা হয়। এসব ঘটনায় অর্থদণ্ড এবং সর্বশেষ ঘটনায় তার ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। আব্দুস সবুর আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে ও তার ছোট ছেলেকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাকে মারধরের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তার পরিবারের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহার, অর্থ-সম্পদ ফেরত এবং উত্থাপিত অভিযোগগুলো প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আতিকুর রহমান লেন্টু জানিয়েছেন , তার অসুস্থ পিতাকে ভুল বুঝিয়ে পরিবারের সদস্যরা প্রেসক্লাবে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। যার কোন সত্যতা নাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছোট ছেলে শফিকুল ইসলাম, ভাইপো তরিকুল ইসলাম, কাকোনা বেগম ও আজমির রহমান প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)