Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাতের শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোরে যুবকের ৮ দিনের কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:৪২:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : রাতের শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসরাফিল শেখ জনিকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একদিনের বিচারিক আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুল ইসলাম এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত জনি খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার মৃত ইছাক শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর কোতয়ালী থানার রেলগেট পশ্চিমপাড়ার ভাড়াটিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টা ৫ মিনিটে কোতয়ালী মডেল থানার এএসআই জয়ন্ত সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম চাঁচড়া রেলগেট এলাকায় বিশেষ ডিউটিতে ছিলেন। এ সময় আসামী জনি প্রকাশ্যে মাতলামি ও চিৎকার-চেঁচামেচি করে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ আইনের ৩৪ ধারায় প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক প্রতিবেদনের উপর শুনানি ও আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জনি কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)