কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫৩তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার শামীম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিছারউদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে আমীর মাস্টার আজিজুর রহমান,কোটচাঁদপুর পৌর বিএনপি সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল,কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর জামায়াতে আমীর আব্দুল কায়ুম,এনসিপির অ্যাম্বাসেডর হৃদয় আহসান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন আহমদ, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান,কুশনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার জাহান প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, ছাত্র, ছাত্রী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।