Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার !

এখন সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর , ২০২৬, ১১:২৩:২৩ পিএম
মাছের ঘেরের আড়ালে  মামা-ভাগ্নের ইয়াবার কারবার !

ফরহাদ খান, নড়াইল : নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার। এরা হলেন-মুলদাইড় পশ্চিমপাড়ার রশিদ শেখের ছেলে ভাগ্নে আহাদ শেখ (৩৮) এবং নড়াইল পৌর এলাকার ভাটিয়া দক্ষিণপাড়ার সৈয়দ নওশের আলীর ছেলে মামা সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার বিকেলে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে মুলদাইড় পশ্চিমপাড়ার ভাগ্নে আহাদ শেখের দ্বিতলা পাকা বসতবাড়ি অভিযান চালানো হয়। ওই বাড়ির কাঠের কাবিনেট ফার্ণিচারসহ আহাদ শেখের লুঙ্গির কোচরের ভাঁজ থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচটি নীল রঙের প্যাকেটের মধ্যে ২০০ পিচ করে মোট এক হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদকবিক্রির ৯৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পরস্পর যোগসাজশে প্রায় দেড় বছর ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আসামিরা সম্পর্কে মামা-ভাগ্নে। তাদের দু’জনের মাছের ঘের আছে। প্রায় দুই বছর কুয়েতে ছিলেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)