Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনি আলিম মাদ্রাসার সভাপতি হেদায়েতুল ইসলাম

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৯:১১ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি আলিম মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক প্রবীন রাজনীতিবিদ স ম হেদায়েতুল ইসলাম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে স ম হেদায়েতুল ইসলামকে সভাপতি মনোনীত করে অধ্যক্ষ আলহাজ্ব ড. আবুল হাসানকে সদস্য সচিব, উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ আবু জাহিদ সোহাগকে অভিভাবক সদস্য ও শেখ রিয়াজুল ইসলামকে সাধারণ শিক্ষক সদস্য মনোনীত করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান ৯/৯/২৬ তাং স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দিয়েছেন। বর্তমান এডহক কমিটিকে ৬ মাসের মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। স ম হেদায়েতুল ইসলামকে সভাপতি করে নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়ায় মাদ্রাসার অভিভাবকবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)