Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১৩:৪৮ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর শহরের মাইকেল মধুসূদন গেট সংলগ্ন প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) মিলনায়তনে ওই স?ম্মেল?ন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলার সহসভাপতি মুফতি ফুরকান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক লাভলু হোসেন, দপ্তর সম্পাদক মুরাদ খান, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আঃ সালাম, মহিলা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, পৌর শাখার সেক্রেটারি ইনতাজ আলী, মুজাহিদ কমিটির সভাপতি মুফতি আঃ কাদের, সহসভাপতি মুফতি আবু মুছা সালিম, সেক্রেটারি ডাঃ আব্দুল হামিদ, জয়েন্ট সেক্রেটারি আব্দুল জলিল, সাতবাড়িয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল আহাদ, শ্রমিক আন্দোলনের পৌর শাখার সভাপতি মোসলেম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সহ-সভাপতি আলফাজ হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব ডা: আব্দুল মান্নান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)