Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অচেতন অবস্থায় উদ্ধার যুবকের মৃত্যু

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৪০:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে কুইন্স হাসপাতালের সামনে সড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত যুবকের নাম তাহসান আহমেদ (৩০)। তার বাবার নাম নুরুল ইসলাম মৃধা। তার বাড়ি পিরোজপুর জেলার নাসিরাবাদ থানার গাজী বাড়ি পাটকেল বাড়ি এলাকায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার যশোর কুইন্স হাসপাতালের সামনে সড়কের ওপর অচেতন অবস্থায় পড়ে ছিলেন তাহসান আহমেদ। পরে তাকে উদ্ধার করে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)