Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে দলিল জালিয়াতি মামলায় কাশেম আটক

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৩৬:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের দলিল জালিয়াত চক্রের হোতা আবুল কাশেম মৃধাকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ । পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাগেছে-মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামের আনছার মৃধার ছেলে আবুল কাশেম মৃধা জাল দলিল সৃষ্টি করে মহেশপুর ও কোটচাঁদপুর এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে জমি দাবি করে আসছেন। এমন কি জাল দলিল সৃষ্টি করে মহেশপুর ও কোটচাঁদপুর এলাকার বিভিন্ন ব্যক্তির নামে আদালতে মামলাও করেছেন তিনি। তেমনি ভাবে জাল দলিল সৃষ্টি করে কোটচাঁদপুর উপজেলায় একটি জমি দাবি করলে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা (কোটচাঁদপুর পৌর) মহিদুল ইসলাম বাদী হয়ে কাশেম মৃধাসহ দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করলে মহেশপুর থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও আবুল কাশেম খালিশপুর গ্রামের এনামুল হক, আজব আলী, আতাউর রহমান গং এদের নামে একই ভাবে জমি দাবি করে আদালতে মামলা করে তাদেরকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)