Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হেরোইনের মামলায় চাঁচড়ার মাদক ব্যবসায়ী টিটোর যাবজ্জীবন

এখন সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৬:৫৮:৪০ পিএম

​নিজস্ব প্রতিবেদক : হেরোইনের মামলায় যশোর শহরের চাঁচড়া পশ্চিমপাড়ার মাদক ব্যবসায়ী টিটোকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এই রায়ে সাজা দেন। সাজাপ্রাপ্ত টিটো চাঁচড়া পশ্চিমপাড়ার শফিউদ্দিনের ছেলে। ​মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল টিটোর বাড়িতে অভিযান চালায়। এ সময় টিটোকে আটক ও ঘর তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাবের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে আটক টিটোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে আটক টিটোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই তাসলিমা। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি টিটোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত টিটো কারাগারে আটক আছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)