নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর জাতীয় পার্টির কর্মী সভা শুক্রবার সকালে শহরের গৌহাটা রোডস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দ নিয়ে পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক মকবুল হোসেন। তিনি বলেন আগামীতে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। এর মাধ্যমে পার্টির পুরাতন গৌরব ফিরিয়ে আনা হবে। বিশেষ অতিথির বক্তবয় রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খবির গাজী। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম মুসার সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মিনহাজুল আরেফিন,যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, জেলা জাতীয় পার্টির আইনজীবী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী আব্দুল মঈন, জেলা জাতীয় পার্টির সদস্য কামাল পারভেজ, সদস্য কাজী আব্দুল্লাহ আল কাফী,সদস্য ইউসুফ আলী, জাতীয় পার্টির এমএম কলেজ ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন প্রমুখ।