Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ১২:৪৪:০৬ এম
যশোরে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার  সাথে দায়িত্ব পালনের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

মিরাজুল কবীর টিটো:: যশোরের সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঠিকভাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করছে। সরকারের খাল খনন কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। দেশের স্বাস্থ্য, শিক্ষা ও আইনশৃঙ্খলা ভাল রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে, তবেই সরকারের লক্ষ্য বাস্তবায়িত হবে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ আয়োজিত জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন- যশোর জেলার মাদক, পাচার রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অপরিসীম। এ ক্ষেত্রে তাদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে এবং কারো দায়িত্ব অবহেলাকে ছাড় দেওয়া হবে না। সরকার কোনো ধরনের দুর্বৃত্তায়নকে প্রাধান্য দেয় না। কিশোর গ্যাং, মাদক ও দুর্বৃত্তায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। তবে কেউ যদি প্রতিহিংসার রাজনীতির নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে দেশের জানমালের ক্ষতি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সকল দপ্তরসহ বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যাবলী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। সভায় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়ারুল কবীর,পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান ও চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন এবং বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান প্রমুখ সভায় বক্তব্য দেন। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)