Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় তিন প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

এখন সময়: বুধবার, ২১ অক্টোবর , ২০২৬, ১১:১৩:৪০ এম
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় তিন  প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা অফিস : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি এবং স্বাস্থ্য সনদ ও উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন মিষ্টান্ন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. বাবুল বিশ্বাসের ‘বিশ্বাস বীজ ভান্ডার’কে ২৫ হাজার, মো. জিয়া উদ্দিনের ‘জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডার’কে ৮ হাজার এবং মো. সাহিবুল ইসলামের ‘সিরাজ মিষ্টান্ন ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)