পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার বিকালে কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার, নূর-ই-রওশন, গোলাম মোস্তফা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস। বক্তব্য রাখেন হিসাব রক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ ও আহসান হাবিব। অনুষ্ঠানে কেন্দ্রের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেলকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য একেএম শফিকুল আলম রুবেল ২০১৬ সাল থেকে লোনাপানি কেন্দ্রে কর্মরত ছিলেন। তাকে ইনস্টিটিউটের ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রে বদলি করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্র প্রধান ড. আজহার আলী বলেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল দীর্ঘ ১০ বছরের ও বেশি সময় অত্র কেন্দ্রে কর্মরত ছিলেন।