পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পাইকগাছায় তাল গাছের চারা ও বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনার পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ৩০ সেপোটম্বর সকাল ১১টায় উপজেলার বোয়ালিয়া কপোতাক্ষ নদের বেড়িবাধের দুই পাশে তাল গাছের চারা ও বীজ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পাইকগাছা আইনজীবী সমিতির সদস্য ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সমাজ সেবক সুকনাথ পাল, রাবেয়া বেগম, আজিবর গাজী, রহিম মোড়ল, কার্তিক বাছাড় প্রমুখ। নদের বেড়িবাধে প্রায় পাঁচ শত তাল গাছের বীজ (আটি) ও চারা রোপন করা হয়।