Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় চরভরাটিতে জমি দখল নিয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ১১:০৩:৫২ পিএম
পাইকগাছায় চরভরাটিতে জমি দখল নিয়ে  ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের ৯০ বিঘা জমি দখল নিয়ে দুই উপজেলার পাশ্ববর্তী দুই ইউনিয়ের লোকদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। ৪ অক্টোবর রোববার সকালে উপজেলার সোনাতনকাটীর বালিয়া খেয়াঘাট এলাকায় জবর দখলকৃত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছার হরিঢালী ইউনিয়নের চর পাথর ঘাটা মৌজায় ৩০ বিঘা ও তালা উপজেলার ডুমুরিয়া মৌজায় নদী ভাঙ্গনে জেগে উঠা ৬০ বিঘা চরভরাটি জমি দখল নিয়ে বিরোধ চলছে। পাইকগাছা উপজেলার সোনাতনকাটি এলাকার লোকদের দাবী পাশ্ববর্তী তালা উপজেলার খেসর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর নেতৃত্বে জবর দখলের চেষ্টা করা হচ্ছে। তাদের কবল থেকে উক্ত জমি উদ্ধার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় মানববন্ধনে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সোনাতনকাটি গ্রামের মোমিনুর রহমান। বক্তব্য রাখেন ইকবাল গাজী,আহাদ আলী,মতিয়ার রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)