Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ১০:০১:২৩ পিএম
চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  আইন শৃঙ্খলা কমিটির সভা

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন শিকদার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, চৌগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলই চন্দ্র পাল, চৌগাছা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গোবিন্দ কুমার রাহা, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ। সভায় জানানো হয় উপজেলার ১১ ইউনিয়নে মোট ৫১ টি পুজামন্ডপে এ বছর পুজা অনুষ্ঠিত হবে। সভায় আরো জানানো হয় চৌগাছা উপজেলার কোন পুজামন্ডপই ঝুঁকির মধ্যে নেই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)