Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ইয়াবাসহ আটক ৩

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ১০:২০:৫০ পিএম
শার্শায় ইয়াবাসহ  আটক ৩

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় পৃথক দুটি অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন (২৮), কামরুল হাসান (৪১) ও মিলন হোসেন (৩২) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার টেংরা ও রাড়ীপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সোহাগ হোসেন শার্শা থানার রাড়ীপুকুর (স্কুলপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, কামরুল হাসান রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে এবং মিলন হোসেন লাউতাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেংরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেংরা গ্রামের মাকড়ার বিল নামক স্থানে চার রাস্তার মোড়ের পশ্চিম কোণ থেকে কামরুল হাসান ও মিলন হোসেনকে আটক করা হয়। পরে কামরুল হাসানের হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কামরুল হাসান ও মিলন হোসেন পরস্পর যোগসাজশে কামরুল হাসানের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। অপরদিকে, একই রাতে রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) চঞ্চল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অপর একটি দল শার্শা থানাধীন রাড়ীপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, পৃথক দুটি অভিযানে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃত তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। রোববার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)