Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন অফিস উচ্ছেদ বন্ধের দাবি

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ১০:২৩:২৫ পিএম
যশোরে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন  অফিস উচ্ছেদ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বকুলতলা এলাকায় অটোটেম্পু, অটোরিকশা ও অটো থ্রি-হুইলার চালক শ্রমিক ইউনিয়নের অফিস উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। রোববার (৪ অক্টোবর) যশোর জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর দেওয়া এক আবেদনে এ দাবি জানান যশোর জেলা টেম্পু, অটোটেম্পু, অটোরিকশা ও অটো থ্রি-হুইলার চালক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ খুলনা-১৫১৮) সাধারণ সম্পাদক কেএম আরিফুল ইসলাম। আবেদনে বলা হয়, সংগঠনটির অধীনে ২৫০টির অধিক গাড়ি রয়েছে এবং প্রায় ৩৮৭ জন কার্ডধারী শ্রমিক রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি সাপেক্ষে যশোর শহরের দড়াটানা-বকুলতলা এলাকায় গরিবশাহ মাজারের পাশে ভৈরব নদের পাড়ের সরকারি জায়গায় অবস্থান করে শহরের ৮টি জনবহুল লোকাল রোডে যাত্রীসেবা দিয়ে আসছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, ইউনিয়নের শ্রমিকরা বিভিন্ন সময়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সরকারি কাজে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি যশোর পুলিশ প্রশাসনের আওতাধীন ৮টি পুলিশ ফাঁড়িতে প্রতিদিন ৮টি গাড়ির মাধ্যমে সার্ভিস দিয়ে আসছেন বলে দাবি করা হয়েছে। বিষয়টি পুলিশ সুপারও অবগত রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। ইউনিয়ন নেতাদের দাবি, বকুলতলা এলাকায় তাদের ইউনিয়ন অফিসটি উচ্ছেদ করা হলে শ্রমিকদের কার্যক্রম ও যাত্রীসেবা ব্যাহত হবে। এতে অসহায় ও নিম্নআয়ের শ্রমিকদের জীবিকাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ইউনিয়ন অফিসটি উচ্ছেদ না করে শ্রমিকদের সেখানে অবস্থান ও যাত্রীসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিতে জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)