Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর স্কুল সভাপতির নিজস্ব অর্থায়নে ইউনিফর্ম পেল ৩শ’ ৫৩ ছাত্র-ছাত্রী

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ০৯:৪৭:১২ পিএম
কেশবপুর স্কুল সভাপতির নিজস্ব অর্থায়নে  ইউনিফর্ম পেল ৩শ’ ৫৩ ছাত্র-ছাত্রী

সিরাজুল ইসলাম, কেশবপুর : সাগরদাঁড়ির মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজোড়িত উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ৩শ’৫৩ জন ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল সভাপতি মেহেরুন নেছার নিজস্ব অর্থায়নে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন চত্বরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনে স্ত্রী ও বিশিষ্ট সমাজসেবক এম এম ইনস্টিটিউটের (স্কুলের) সভাপতি মেহেরুন নেছা । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক , মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) গৌতম কুমার দত্ত ,৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি কাজী তাহেরুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুবদলের মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, ইকবাল হোসেন, জুয়েল রানা,স্বেচ্ছাসেবক দলের ৭ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রদলের তারেক খান,আবিদ খাঁন, স্কুলের সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতি ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলের ইউনিফর্ম তুলে দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)