শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খামারপাড়া গীরিধারী আশ্রমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি অপূর্ব মিত্র, সহসভাপতি রথীন্দ্রনাথ ভৌমিক যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সদস্য রতন কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীকোল ইউনিয়ন শাখার সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ গয়েশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস, নিউটন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার সকল দুর্গা মন্দিরের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।