Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা খোকন গ্রেপ্তার

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ১০:৩৯:৪৮ পিএম
শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক  মামলায় যুবলীগ নেতা খোকন গ্রেপ্তার

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নুর মোহাম্মদ খোকন (৫০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বাগাডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর মোহাম্মদ খোকন যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তিনি বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩০২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে খোকনকে গ্রেপ্তার করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে। শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সোমবার রাত ১টা ৩০ মিনিটে বাগাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার নুর মোহাম্মদ খোকনকে যথাযথ পুলিশ প্রহরায় সোমবার যশোর আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)