নিজস্ব প্রতিবেদক : ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রকিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রেলগেট রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রকি রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম বাবুর ছেলে। কোতয়ালি মডেল থানার এসআই আল আমিন হোসেন জানান, রোববার দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট রেলক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রকিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, রকির বিরুদ্ধে কোতয়ালি থানায় মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা, চারটি অস্ত্র আইনে, একটি বিস্ফোরক আইনে এবং দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।