Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এখন সময়: সোমবার, ৫ অক্টোবর , ২০২৬, ১০:৪০:৩৭ পিএম
শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকিবিল্লাহ, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শাহানা ফেরদৌস হ্যাপী, কলেজ পর্যায়ের খুলনা বিভাগের গুণী শিক্ষক ড. মুসাফির নজরুল, টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)