Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেকেবিএইউতে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : উপাচার্য

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০৪:০০:৩২ পিএম
কেকেবিএইউতে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : উপাচার্য

প্রেসবিজ্ঞপ্তি : মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সম্মেলন কক্ষে সকল বর্ষের সকল সেমিস্টারে শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সাথে উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ। সিআররা শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা ও প্রত্যাশাগুলো যথাযথভাবে প্রশাসনের কাছে তুলে ধরার জন্য তিনি সিআরদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, একাডেমিক কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়মিত ও সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা প্রয়োজন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপনের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্লাস, ল্যাব, সহশিক্ষা কার্যক্রমে যাতে কোনো ঘাটতি না থাকে, যদি কোনো সমস্যা থাকে সেজন্য প্রত্যেক বিভাগের সাথে সপ্তাহে একদিন মত বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে স্থাপিত স্পেশালাইজড কম্পিউটার ল্যাব স্থাপন, খেলার মাঠ তৈরি, ক্যাফেটারিয়া স্থাপনসহ শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। এছাড়া ইইই ল্যাবের মানোন্নয়নের উদ্যোগের কথাও ব্যক্ত করেন। সভায় উপাচার্য সিআরদের মতামত মনোযোগসহকারে শোনেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সিআরদের বক্তব্যে বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা একাডেমিক কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা এবং সহশিক্ষা কার্যক্রম নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান বলেন, এ ধরনের মত বিনিময় শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হবে। সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)