Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল সোমবার

এখন সময়: শনিবার, ২৪ অক্টোবর , ২০২৬, ০১:১৬:১৫ পিএম
অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল সোমবার

প্রেসবিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. তৌহিদুর রহমান (৯০) গত ৫ অক্টোবর সোমবার বয়স্কজনিত কারনে নানা রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার বাসভবনে ইন্তেকাল করেন। গত বৃহস্পতিবার জানাজার নামাজ শেষে পারিবারিক সিদ্ধান্তে মিরপুর মাজার রোডের একটি কবরস্থানে এই প্রথিতযশা সাংবাদিক ও আইনজীবীকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে প্রেসক্লাব যশোর ৩ দিনের শোক কর্মসূচি পালন করে। তারই ধারাবাহিকতায় আজ ১২ অক্টোবর সোমবার প্রেসক্লাব যশোর মরহুম তৌহিদুর রহমানের স্মরণে এক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। প্রেসক্লাব যশোর মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিতব্য এই স্মরণ সভায় প্রেসক্লাব যশোরের সকল সদস্যসহ যশোর শহরে কর্মরত সকল পেশাদার সাংবাদিক এবং ক্যামেরা পার্সনকে উপস্থিত থাকতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)