আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সাংবাদিক বিএম আলাউদ্দীনের মেজ দাদা শহিদুল ইসলাম বিশ্বাস (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত এলেম বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম বিশ্বাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার জোহরের নামাজের পর ফকরাবাদ ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর পৌত্র হাফেজ মাওঃ আল আমিন বিশ্বাস। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন যুবদল নেতা শরিফুল ইসলাম শরীফ, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওয়াজেদ আলী, ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মফিজুল ইসলাম, বাইতুল আমান জামে মসজিদের খতিব ইয়াসিন আরাফাত, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, সাবেক সেনা কর্মকর্তা মইনুল বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি এক কন্যা ও তিন ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।