Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় একজন কারাগারে

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৯:৪৫:০০ পিএম
অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার  ঘটনায় একজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিনেতা সমু চৌধুরীর উপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সমু চৌধুরী নিজেই মামলার বাদী হয়ে মামলাটি করেছেন। এতে আসামি করা হয়েছে সমু চৌধুরীর প্রতিবেশি জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজ মালিক হৃদয় হোসেন। মামলার পরে রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ। বুধবার বিকালে তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘দুই আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যজনকেও আটকে অভিযান অব্যহত রয়েছে।’ প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে নতুন বাজার এলাকায় নিজের বাড়ির সামনে হামলার শিকার হন সমু চৌধুরী। সমু চৌধুরী বলেন, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা শেষ বাড়িতে অবস্থান করছে। সমু চৌধুরীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)