নিজস্ব প্রতিবেদক : যশোর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন ছাত্রদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে প্রতিদিন ক্লাসে উপস্থিত হতে হবে। সেই সাথে বাড়িতে ও লেখাপড়া করতে হবে। পিতামাতা, শিক্ষকদের উপদেশ মানতে হবে। এসময় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক ইবাদত খান, সহকারী অধ্যাপক নাসিরুজ্জামান মল্লিক। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. আবু সাহাদাৎ হোসেন,সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক আলফাজ উদ্দীন, ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ৫৩০ শিক্ষার্থীকে বরন করে নেয়া হয়।