জসিম উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার ৯নং ঝাঁপা ইউনিয়নে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও বিতর্কিত আওয়ামী ফ্যাসিস্টের দোসর ‘লাকি এন্টারপ্রাইজ’-এর মালিক মোলায়েম হোসেনের ডিলারশিপ বাতিলের দাবিতে নারী পুরুষ সমবিত বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় ৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজগঞ্জ বাজার চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মোতালেব হোসেন, ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রিপন, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আব্দুল ওয়াদুদ, যুবদল নেতা কবির হোসেন এবং ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শাহানাজ পারভীন। এছাড়াও মানববন্ধনে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ কৃষক উপস্থিত ছিলেন।