Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কমনওয়েলথ কাবাডিতে শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৩:১০:৫৬ এম
কমনওয়েলথ কাবাডিতে শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে আসার আত্মবিশ্বাস বৃষ্টি-খাদিজারা টেনে নিতে পারলেন না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে বাংলাদেশ চলছে উত্থান-পতনের মধ‍্য দিয়ে। স্কটল্যান্ডকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস এবার বৃষ্টি-খাদিজারা টেনে নিতে পারলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেন তারা। ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩১-২০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। কেনিয়ার বিপক্ষে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৭৫-১৫ ব্যবধানে । পরের ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)