Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৩:১৭:৪৯ এম
কালীগঞ্জে জাতীয় বিপ্লব  ও সংহতি দিবস  পালন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এরপর পরিষদের কন্ফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি ও সাবেক ছাত্রদল নেতা হাফিজুর রহমান প্রমুখ। এদিকে যথাযোগ্য মর্যাদায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি পালন করা হয়েছে। এরই অংশ হিসাবে সরকারী নলডাঙ্গা ভূষনস্কুলে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)