Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৩:১৭:১৫ এম
শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি  দিবসে আলোচনা সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বিল্লুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা এনামুল ইসলাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)