Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর বরনডালিত মরহুম সাংবাদিক আব্দুস সামাদ ও মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ০৩:১৭:৩৯ এম
কেশবপুর বরনডালিত মরহুম সাংবাদিক  আব্দুস সামাদ ও মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে উপজেলার বরনডালি এলাকার মরহুম সাংবাদিক আব্দুস সামাদ ও মনি স্মৃতি সংসদ ডাবল মোটরসাইকেল পুরষ্কার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বরণডালি (ঝঝ) সবুজ সংঘের আয়োজনে বরনডালি ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহণ করে নাঈম স্পোর্টস ফুটবল একাদশ ঢাকা বনাম কে.বি স্পোর্টস ফুটবল একাদশ মণিরামপুর। উক্ত ফুটবল টুর্নামেন্টে মণিরামপুর কে বি স্পোর্টস ফুটবল একাদশ ট্রায়বেকারে ৫-৪ গোলে ঢাকা নাঈম স্পোর্টস ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ের শুভ সুচনা করেছে। নকআউট পর্বের এই ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্ভোদনী খেলায় নির্ধারিত ৯০ মিনিট সময়ে গোল শুন্য ভাবে অমীমাংসিত হওয়ায় ট্রায়ভেকারে মনিরামপুর কে বি স্পোর্টস ফুটবল একাদশ ৫-৪ গোলে ঢাকা নাঈম স্পোর্টস ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী লাভ করে। এই ফুটবল টুর্নামেন্টে দর্শকদের সুন্দর ভাবে উপভোগ করার জন্য বরনডালি ফুটবল ময়দানের চর্তুপাশে বাঁশ দিয়ে গ্যালারী তৈরি করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)