কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : কপিলমুনির হাউলী গ্রামে বজ্রপাতে সন্তোষ সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে হাউলীর ওয়াবদা থেকে গরু নিয়ে সন্তোষ বাড়িতে ফিরছিলেন, এমন সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত সন্তোষ সরদার পাইকগাছা উপজেলার কপিলমুনির হাউলী গ্রামের বাসিন্দা। তিনি মৃত বলাই লাল সরদারের ছেলে।