নিজস্ব প্রতিবেদক : ‘খেলবো মোরা গড়বো দেশ, বিশ্বজয়ে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার সকালে যশোর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ সিজন-২ এর খুদে ক্রীড়াবিদ বাচাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদ আক্তার, বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ।