প্রেসবিজ্ঞপ্তি : রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ এবং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে যশোরে ‘আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। এফসিডিও এর আর্থিক সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনে খুলনা বিভাগের ৩টি জেলার ৫টি উপজেলার পিএফজি ও ওয়াইপিএজির সদস্যসহ ৪০ জন তরুণ অংশগ্রহণ করেন। শনিবার (৩১ অক্টোবর) যশোরের আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে মেহেরপুর ওয়াইপিএজির সদস্য শিহাব হাসান ও কুষ্টিয়া ওয়াইপিএজির সদস্য তানিয়া খাতুন সঞ্চালনা করেন। কুষ্টিয়া ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদের সভাপতিত্বে সম্মেলনের কার্যক্রম শুরু হয় পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, বাঘারপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম তরফদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম, এরিয়া কোঅর্ডিনেটর এস.এম. রাজু জবেদ। এছাড়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন পিএফজি, ওয়েভ ও আন্ত:ধর্মীয় প্লাটফর্মের সদস্যবৃন্দ। দিনব্যাপী আলোচনায় তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে সংঘাত নিরসন, গুজব ও অপতথ্য প্রতিরোধ, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক উদ্যোগের স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্য রাখেন কুষ্টিয়া ওয়াইপিএজির সমন্বয়কারী সাদিক হাসান রহিদ । সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের যশোর অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান ও অ্যাকাউন্টস অফিসার অধীশ দাশ।