Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ১০:৪৫:৩৪ পিএম
শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক  অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কবি কাজী কাদের নওয়াজের বাড়ি সংলগ্ন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুন্সি মফিজুল ইসলাম। মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. আবদুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজদিয়া জামিউল উলুম কারিমিয়া শহিদুল ইসলাম মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, খামারপাড়া সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফয়সাল আলম, শ্রীপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে মোট ১৫ টি ইভেন্টে মোট ৪৫ জন প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)