Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর

এখন সময়: শনিবার, ৩১ অক্টোবর , ২০২৬, ১১:২৩:০২ পিএম
বাঘারপাড়ায় পাসের হার  ও জিপিএ-৫ এ শীর্ষে  মির্জাপুর

খাজুরা (যশোর) প্রতিনিধি : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৩১ জন পাস করেছে। অনুপস্থিত ছিল ৫ জন। এর মধ্যে বিজ্ঞানে ২ জন, মানবিকে ৪ জন ও বাণিজ্য বিভাগ থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। গড় পাসের হার ৬২ দশমিক আট শতাংশ ভাগ। এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। খুশি শিক্ষার্থীরা। শনিবার প্রকাশিত ফলাফলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য মতে, ফলাফলে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ রয়েছে দ্বিতীয় অবস্থানে। এ কলেজ থেকে ৫৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০ জন। এর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৫১ দশমিক ৭২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ছাতিয়ানতলা ইউনাইটেড গালস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৭২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ। এদিকে নিয়মিতভাবে এইচএসসিতে ভালো ফল অর্জনের কারণ হিসেবে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের প্রতি শিক্ষকদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই- আমরা ভালো ফলাফলের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছি। এর আগে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৫ সালের এইচএসসির ফলাফলে পাসের রেকর্ড ছিল। তবে ২০২৪ সালে অবস্থান দ্বিতীয় হলেও জিপিএ-৫ এ শীর্ষে ছিলাম। আগামীতে সেই রেকর্ড অর্জনে আমরা কঠোর পরিশ্রম করব। কলেজের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)